শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৫৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে তোমাকে প্রচণ্ড আঘাত দিয়ে  গেছে, তুমি তার স্যরি বলার  অপেক্ষায় আছ। কিন্তু কেন?

ফড়িং ক্যামেলিয়া

ফড়িং ক্যামেলিয়া: যে তোমাকে প্রচণ্ড আঘাত দিয়ে গেছে, তুমি তার স্যরি বলার অপেক্ষায় আছ। কিন্তু কেন? তোমার জীবনে ওই মানুষটার ‘স্যরির’ কি কোনো দরকার আছে? ব্যাখ্যা করছি, যে তোমাকে আঘাত করেছে, সে স্যরি বলার কারণ হিসেবে নিশ্চয়ই এটা তোমাকে বলবে, সে স্যরি কারণÑ সে তোমাকে কতোটা আঘাত করেছে, কতোটা কষ্ট দিয়েছে, কতোটা যন্ত্রণা দিয়েছে, সেসব সে বুঝতে পেরেছে। প্রশ্ন হলো তার এই বুঝতে পারায় কি আসে যায়? তার কাছ থেকে কেনো তোমাকে জানতে হবে, কতোটা কষ্ট তুমি পেয়েছ? 
তুমি জানো না, তুমি তার কারণে কি পরিমাণ যন্ত্রণা পেয়েছো? তুমি তো জানো, কত রাত তোমার নির্ঘুম কেটেছে, কত কান্না চোখের বাঁধ মানেনি, কত চিৎকার বালিশে চাঁপা পড়ে গেছে। তাহলে তার মুখ থেকে তোমাকে কেনো শুনতে হবে, তোমার কষ্টের পরিমাণ কতটা ছিল? যদি ধরেও নেই, ওই মানুষটার সরি বলা শুনলে, তোমার কাছে সুন্দর মনে হবে, সাময়িক হয়ত ভালোও লাগবে। কিন্তু তারপর কি হবে? তারপর তোমার মনে পরে যাবে, সেই সব বিমর্ষ দিনের কথা।
তুমি ফিরে যাবে তোমার অতীত স্মৃতির কাছে। ক্ষতগুলো নতুন করে পোড়াবে। তখন এই মানুষটা কি করবে? তোমার কি মনে হয়, যে মানুষ তোমাকে শত শত টুকরো করে চলে গেছে, সেই মানুষÑই একটা একটা টুকরো তুলে নিয়ে তোমাকে আবার জোড়া লাগিয়ে দেবে? না দেবে না। কখনো দেখেছ? শুনেছ? 
যে ভেঙে ফেলে, সে কখনো জোড়া লাগায়? খুনি কে কখনো জীবন ফিরিয়ে দিতে দেখছ?। না দেখনি। যে তোমাকে ভেঙে দিয়ে গেছে, তুমি কি করে তাকে আবারো বিশ্বাস করবে, কিংবা সেই ক্ষমতা তাকে দেবে, যা দিয়ে সে তোমাকে আবারো ধ্বংস করে ফেলার সুযোগ পায়? যেহেতু তোমার নিজেকে নিজেরই জোড়া লাগাতে হবে। নিজের ক্ষত নিজেকেই শুকাতে হবে। তাহলে এই মানুষের স্যরি বলা, কিংবা স্যরি হওয়া, তোমার কি কাজে লাগবে? ভাবো, ভাবা প্র্যাকটিস কর। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়