শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০২:২১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রোপাগান্ডা যে কতো কার্যকর,  দেখিয়েছে ভারতে বিজেপির থিঙ্কট্যাঙ্ক

জাকির তালুকদার

জাকির তালুকদার: প্রোপাগান্ডামূলক অনুষ্ঠান যে কতো কার্যকর হতে পারে তা দেখিয়েছে ভারতে বিজেপির থিঙ্কট্যাঙ্ক। ৩০ বছরের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচার করেছে তাদের ভার্সনের রামায়ণ, মহাভারত, হনুমান, সীতা, পৃথ্বীরাজ, শিবাজীসহ অসংখ্য সিরিয়াল। এগুলো ভারতের সংখ্যাগরিষ্ঠ সাধারণ অশিক্ষিত-স্বল্পশিক্ষিত হিন্দু জনগোষ্ঠীকে হিন্দুত্ববাদী করে তুলেছে। ফলাফল মৌলবাদী বিজেপির ধামাকা বিজয়। আরও অনেক বছরের জন্য ক্ষমতায় থাকার নিশ্চয়তা। 
অন্যদিকে তুর্কি-ইরানি সিরিয়ালগুলো বাংলাদেশের মোমিনদের আরওা বেশি অতীতচারী, পশ্চাৎপদ করে তুলেছে। ভবিষ্যতে এ দেশে মৌলবাদীরা যে ক্ষমতায় যাবে না, তেমন কথা ২০ বছর আগের মতো জোর দিয়ে বলা যাচ্ছে না। বিপরীতে শুধু মুজিব-বন্দনা মৌলবাদ ঠেকানোর কোনো কার্যকর হাতিয়ার হয়ে দাঁড়াতে পারেনি। পারার কথাও নয়। দরকার বাঙালির শোষণমুক্তির সংগ্রাম, তেভাগা, টংক আন্দোলন, অসংখ্য কৃষক ও পেশাজীবীদের বিদ্রোহ, খাদ্য-বস্ত্র-বাসস্থানের শত বছরের গৌরবোজ্জ্বল সংগ্রাম তুলে ধরা মেগা সিরিয়াল। কেউ কি এগিয়ে আসবেন? লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়