শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২২, ০১:১৪ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই কেমন শহর আমার এবং   রাস্তায় দাঁড়ানো মেয়েটা 

আফসান চৌধুরী

আফসান চৌধুরী: [২] প্রতিদিনের মতো হাঁটতে গেছি। যাই। এদিক-ওদিকে কী হচ্ছে দেখি। পথের দৃশ্য, দেখি মানুষ  সবচেয়ে প্রিয় বিষয়। যেখান থেকে জিসিসি মার্কেট শুরু হয়। গুলশান মার্কেটের কাছে। তার কাছে একটা মেয়েকে দেখি গত কয়দিন। দাঁড়ানো।  সালোয়ার-কামিজ পরা। কাঁধে ব্যাগ, হাতে ফোন। কিশোরী চেহারার মেয়েটা মুখে মাস্ক নাই। কোনো ইউনিভার্সিটির ছাত্রী মনে হয়। দাঁড়িয়ে থাকে মানুষের দিকে তাকিয়ে থাকে। আমি যখন পাশ করি, একটু মাথা ঝোঁকায় হেসে। আমার মাস্কের  ভেতরের হাসি ও দেখতে পায় না নিশ্চয়!  

[৩] যখন যাচ্ছি, মেয়েটা আবার দাঁড়ানো দেখলাম। আমি কাছে যেতে সালাম দিয়ে বিব্রতভাবে বললো, ‘স্যার, কিছু মনে করবেন না, একটা কথা বলতে পারি? আমি থামতে মেয়েটা কাছে এসে তার স্মার্টফোন থেকে একটা ছবি দেখালো। ‘আমার বাবা স্যার। অবিকল আপনার মতো দেখতে, তাই রোজ আসি আপনাকে দেখতে। বাবা মারা গেছেন  ৫ বছর হলো, মা গেছেন গত বছর। কিছু মনে করেননি তো স্যার?’ আমি কী মনে করবো এই পাগল দুনিয়ার, পাগল দেশের পাগল শহরে? এরা কারা যারা একসাথে বসত করে?

[৪] আমি ওর হাতটা ধরে দাঁড়িয়ে ছিলাম খানিক্ষণ। কথা বলার তো কিছু নাই। পৃথিবীর সকল বাবাই তো একরকম দেখতে। তারপর বললাম, ‘বাড়ি যাও’। নাম্বারটা দিয়ে বললাম, ‘ফোন করো ইচ্ছা হলে’। মেয়েটা চোখ মুছে চলে গেলো। এ কেমন শহর আমার?

লেখক:, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়