শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:২৮ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার না মেনে অবনীর মতোই বুক চিতিয়ে লড়াই করুক বুবলি

ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ: শাকিব খান কাণ্ডের আগে বুবলিকে কখনো দেখিনি আমি। তার অভিনীত কোনো সিনেমা কিংবা নাটক কিছুই দেখা হয়নি আমার। সে আসলে সিনেমা করে, না নাটক করে, তার কিছুই জানতাম না আমি। ‘টান’ ছবিটা দেখলাম। এর পরিচালক হচ্ছে ‘পরান’ ছবির পরিচালক রায়হান রাফি। ‘টান’ ছবির মূল তিনটা চরিত্রে অভিনয় করেছেন বুবলি, সিয়াম এবং সোহেল মন্ডল। সিয়াম এবং সোহেল মন্ডলের কাজ আগে দেখেছি আমি। ‘পাপ-পূণ্য’ নামের একটা সিনেমাতে সিয়ামের কাজ দেখে মুগ্ধ হয়েছি। সোহেল মন্ডলের  কাজ দেখেছি হাওয়া সিনেমা আর তকদীর নামের ওয়েব সিরিজে। সেখানেও মুগ্ধতার কমতি নেই আমার তাকে নিয়ে। ‘টান’ ছবিতে এই দুই তরুণ দুর্দান্ত কাজ করেছে, সেটা স্বীকার করে নিচ্ছি আমি। তবে, আমার সেরা মুগ্ধতা এই ছবিতে বুবলিকে নিয়ে। অসাধারণ মানের অভিনয় করেছেন বুবলি এখানে। একজন সংগ্রামী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বুবলি এই ছবিতে। বোনের সংসারে আশ্রিত হয়েছিলেন। ভগ্নিপতি, ভগ্নিপতির মায়ের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসেন প্রেমিকের কাছে। বিয়ে করে প্রেমিকের সাথে সংসার শুরু করেন। বেশ রোম্যান্টিক জীবন হবার কথা ছিলো। কিন্তু সেটা হয়নি। তাঁর প্রেমিক প্রবলভাবে নেশাসক্ত। কোনো কাজ করার দিকে তার কোনো আগ্রহ নেই। ফলে সংসার চালানোর জন্য জীবন সংগ্রামে নেমে পড়তে হয় বুবলিকে। কাপড়ের এক দোকানে সেলস গার্লের চাকরি নেন। সকালে ঘুম থেকে উঠেই দৌড় দিতে হয়, ফেরেন সেই রাতে। এটা করেও সবকিছু সামাল দিতে পারে না মেয়েটা। 

নেশার খরচ জোগাতে স্বামী ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়মিত। শুধু তার একার ব্যাগ না, বোনের ব্যাগ থেকেও টাকা চুরি করেন। পাড়ার দোকানে বাকির লজ্জা, বকেয়া ভাড়ার জন্য বাড়িওয়ালার কটু কথার সাথে সাথে এই অসম্মানও তাকে সহ্য করা লাগে। এই ধরনের সংগ্রামী চরিত্রের জন্য যে রুক্ষতা, কঠোরতা, কর্কশতা, হতাশা, রাগ-ক্ষোভ থাকার দরকার তার সবকিছুকে তুলে এনেছেন বুবলি। তার মতো একজন অপরূপ সৌন্দর্যময়ী তরুণীর জন্য এই চরিত্র একেবারেই বেমানান হবার কথা ছিলো। কিন্তু বুবলি সেই বেমানান ভাবনাকে একেবারে উড়িয়ে দিয়েছে। ‘টান’ এর অবনী চরিত্রটা যেনো শুধুমাত্র তার জন্যই তৈরি হয়েছে, এমনভাবে বুবলি মিশে গিয়েছিলো এই চরিত্রের সাথে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে হঠাৎ করেই সুবাতাস বইছে। সেই সুবাতাসে তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদেরও একটা বড় অবদান রয়েছে। বুবলিও তার একটা অংশ। মেয়েটা তার বাস্তব জীবনে এখন কঠিন একটা সময় পার করছে। সেই কঠিন সময়ে, হার না মেনে অবনীর মতোই বুক চিতিয়ে লড়াই করুক, সেই শুভ কামনা রইলো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়