শিরোনাম
◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ ব্রিগেডে আজ শপথ নিবেন শুভেন্দু, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী ◈ দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ ◈ ট্রাম্পের ঘোষণায় ৩ দিনের যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০১:২৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধে স্বাধীন দেশটার স্লোগান, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

ফজলুল বারী

ফজলুল বারী: বাঙালি জাতির জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য। মুক্তিযোদ্ধারা কোনো অপারেশনে যাবার আগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে শপথ নিতেন। অপারেশন বিজয়ের পর রণধ্বনি করতেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করিÑ গানের একটি ফুল ছিল বাংলাদেশ আর বঙ্গবন্ধু। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের মতো অনেক জ্ঞান মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগাতো। 

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিশালা  দেশে ফেরত আসার পর বাংলাদেশের বিজয়, স্বাধীনতা পূর্ণতা পায়। বাংলাদেশ স্বাধীন হবার আগে এই ভূখণ্ডে পাকিস্তানের জাতির পিতা হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহ বরেণ্য ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহকে যারা জাতির পিতা বলতে গদগদ ছিলেন, তারাই এখানে বলা শুরু করেন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহীম ইত্যাদি। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের সরকারি প্রচার মাধ্যমে জাতির পিতা নিষিদ্ধ হন। জিয়া এরশাদ খালেদা জিয়া যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন নিজভূমে নিষিদ্ধ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

কোটা আন্দোলনকে কেন্দ্র করে জাতির পিতাকে নিয়ে কেউ কেউ ধৃষ্ট  উচ্চারণ শুরু করেছেন। শেখ হাসিনাকে গালি দিয়ে বলার চেষ্টা করছেন, দেশটা কারো বাপের না। জামায়াত-শিবিরের এক আইনজীবী সর্বশেষ আদালতে গিয়েও অপ্রয়োজনীয়ভাবে এই ধৃষ্ট উচ্চারণ করেছেন, কারো বাপের জন্য আসিনি। যত কায়দা করে যে যাই ধৃষ্ট বলার চেষ্টা করেন না কেন, সাফ কথা হলো দেশটা আমাদের বাঙালি জাতির বাপের। সেই বাপটা হলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদের বাপটা মোহাম্মদ আলী জিন্নাহ। সেখানে গেলে বীরের মর্যাদা পাবেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ধৃষ্ট অপমানসূচক কিছু বলার চেষ্টা করবেন না। মুক্তিযুদ্ধে স্বাধীন দেশটার শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 

যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ঢ়ৎড়ভরষব.ঢ়যঢ়?রফ=৬১৫৫২২০৪১৬০২৭৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়