সাইয়েদ আবদুল্লাহ: একটা লজ্জার খবর দিই। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ না, স্বয়ং মুসলমানরাইÑ এ কথাটার প্রমাণ অতীতেও বহুবার পেয়েছি। নতুন করে আরেকটা প্রমাণ পেলাম। আপনারা হয়তো জানেন আই দিয়ে নামের শুরু দখলদাররা পি দিয়ে নামের শুরু নিজ ভূমিতে গৃহহীন মজলুম দেশটার ওপর কী চালাচ্ছে বছরের পর বছর ধরে। মানবসভ্যতার ইতিহাসে জঘন্যতম এই ঘটনাগুলোর জের ধরে আই নামক ওই দেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-তে মামলা করেছিলো কোনো মুসলিম প্রধান দেশ নয়, সেটা করেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালের ডিসেম্বরে করা এই মামলাটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী ঘটনা। এই মামলাটা টুডে অর টুমোরো আই নামক দেশটার প্রতি প্রেশার ক্রিয়েট করবে উল্লেখযোগ্যভাবেই।
সম্প্রতি একটা ঘটনা ফাঁস হয়েছে। মুসলিমপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন আইসিজে থেকে ওই মামলাটা প্রত্যাহার করে নেয় কিংবা সেটা না হলেও অন্তত মামলাটার বিষয়বস্তু দুর্বল করে ফেলে। এর বিনিময়ে আমিরাত কয়েক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করার লোভ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তাব ছিলো এতে। বিগত বেশ কয়েকবছর ধরেই দক্ষিণ আফ্রিকার ইকোনোমি সন্তোষজনক অবস্থায় নেই। আমিরাতের পক্ষ থেকে এই বিনিয়োগ তাদের ইকোনোমিকে বুস্ট করতে পারতো ব্যাপকভাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা কোনো লোভের ফাঁদে পা দেয়নি। আমিরাতের এমন প্রস্তাব একদম সরাসরি রিজেক্ট করে দিয়ে তারা বলেছেন, মামলাটি যেভাবে চলছে, সেভাবেই চলমান থাকবে।
নেলসন ম্যান্ডেলার দেশটাকে নিয়ে এজন্যই মনের ভেতর থেকে একটা গর্ব চলে আসে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমিরাত কেন এই কাজ করতে গেলো? আন্তর্জাতিক কূটনীতি নিয়ে যাদের জানাশোনা আছে, তারা হয়তো জানেন ২০২০ সালে ট্রাম্পের নেতৃত্বে আব্রাহামিক ট্রিটি সাইনের মাধ্যমে আই নামক দেশটার সাথে বাণিজ্যিক এবং কূটনীতিক সম্পর্ক যেসব আরব দেশ নরমালাইজেশন করেছিলো, তার প্রধান এবং প্রথম দেশটাই ছিলো সংযুক্ত আরব আমিরাত। আমি দৃঢ়ভাবে এখনও বিশ্বাস করি পি নামক দেশটার মানুষের দুর্দশা অনেকাংশেই লাঘব করা যেতো, যদি প্রভাবশালী আরব দেশগুলো একসাথে শক্ত পদক্ষেপ নিতো। দুর্ভাগ্যজনক কথা হলো সেটা এরা কোনোদিনই করেনি এবং তারচেয়েও বড় দুর্ভাগ্যজনক কথা হলো, আমিরাতের মতো এই ধনী শেখরা বরং এখন সেই দেশটাকে লোভ দেখিয়ে নিষ্ক্রিয় করতে চাইছে, যারা অন্তত মানবতার জায়গা থেকে মজলুমের পক্ষে লড়ে যাচ্ছে। এখন তাহলে আপনারাই বলুন, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? অন্যরা নাকি নিজেরাই? ১১-৫-২৪। ফেসবুক থেকে