শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:২৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীরা আবার ঘুরে দাড়িয়েছে: আব্দুস সালাম

শাহানুজ্জামান টিটু

শাহানুজ্জামান টিটু: [২] ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আন্দোলন চলমান আছে। হাজারো বিএনপি কর্মী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাড়িয়েছে। শহীদ জিয়ার সৈনিকেরা মৃত্যুকে জয় করতে শিখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত।

[৩] তিনি বলেন, নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীরা হাসিমুখে জেলে যাচ্ছেন। জেল নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা ও চেতনা জনগণকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া। আর এই মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি, সেই মনোবলই আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।

[৪] ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশী হামলায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী, ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জামান মল্লিককে দেখতে গিয়ে আব্দুস সালাম এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।  

[৫] বুধবার বিকেলে পুরান ঢাকার ধোলাইখালস্থ জামান মল্লিকের বাসভবনে যান তারা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়