শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৫ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র রসিকতা : আইনস্টাইন-রবীন্দ্রনাথ, পাশে পাশে

লিপি’র গল্প : আলবার্ট আইনস্টাইনের ৭০তম প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধাঞ্জলি। আলবার্ট আইনস্টাইন (মার্চ ১৪, ১৮৭৯- এপ্রিল ১৮, ১৯৫৫)। ১৯৩০ সালের ১৪ জুলাইয়ের কথা। কবি তখন ইউরোপে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন বার্লিনে তার বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানালেন। প্রথম সাক্ষাৎ হলো দুই জগৎ বিখ্যাত ব্যক্তিত্বের। একে অপরের সঙ্গে পরিচিত হয়ে আইনস্টাইন কবিকে বললেন, ‘আপনাকে চিনেই ভারতবর্ষকে চিনলাম’। কবি বললেন, ‘ভুল হলো। ভারতবর্ষকে চিনতে পেরেছেন বলেই আমাকে চিনতে পারলেন’। 
আইনস্টাইন এবার বললেন, ‘ঠিকই বলেছেন। ভারতবর্ষের আপনি হলেন মধ্যমণি। আপনি ভারতবর্ষের রবি যে’। রবীন্দ্রনাথ ঠাকুর হেসে বললেন, ‘আপনাদের দেশে কি রবির উদয় হয়নি’? আইনস্টাইনও হেসে বললেন, ‘আমাদের দেশে রবির প্রভাব সবসময়েই কম। তিনি দূরে থাকেন কিনা’। কবি আইনস্টাইন কি বলতে চাইছেন বুঝতে পেরে মৃদু হেসে বললেন, ‘এবার থেকে দূরে নয়, পাশে পাশেই থাকবো’। ছবি: আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ২০.৪.২৪। ফেসবুক থেকে 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়