শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:০০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকপ্রিয়তায় হানিফ সংকেত এক অন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছেন

গোলাম মোর্তোজা

গোলাম মোর্তোজা: হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অত্যন্ত গতিশীল অনুষ্ঠান। টেলিভিশন থেকে দর্শককে চোখ সরাতে দেয় না। প্রতিটি পর্বে মানুষকে আনন্দ দেওয়ার অংশ হিসেবে সমাজ-বাস্তবতার যে গুরুত্বপূর্ণ কিছু বার্তা হানিফ সংকেত দেন, তা অসাধারণ। এ ধরনের অনুষ্ঠান নির্মাণে হানিফ সংকেত একজনই। একসময় বিটিভিতে ভালো মানের ম্যাগাজিন অনুষ্ঠান নিয়মিত নির্মিত হতো। আবদুল্লাহ আবু সায়ীদ, ফজলে লোহানী তো কিংবদন্তি। আনিসুল হক, নায়ক আফজাল হোসেন অনুষ্ঠান নির্মাণে অভিনবত্ব-নতুনত্ব এনে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তারকা বিতার্কিক আব্দুন নূর তুষারের ‘শুভেচ্ছা’ জনপ্রিয়তা পেয়েছিলো। এরপরে আনন্দ মেলাসহ অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছেন। সেসব কিছু হয়নি, দর্শক গ্রহণও করেনি। দীর্ঘ বছর ধরে এক্ষেত্রে ব্যতিক্রমী একজন হানিফ সংকেত। মান বজায় রেখেছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বিজ্ঞাপনের নিচে নিজেকে চাপা পড়তে দেননি। বছরে ৩-৪টি ইত্যাদি নির্মাণ করে মানুষের বিপুল ভালোবাসা পেয়েছেন। দর্শকপ্রিয়তায় হানিফ সংকেত এক অন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছেন। লেখক: সাংবাদিক। ১৬.৪.২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়