শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৮ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন

মারুফ হাসান: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজারবাগ পুলিশ হাসপাতালে টেস্টের পর করোনা পজেটিভ ধরা পড়ে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে তিনি নিজেই বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, 'হঠাৎ করেই করোনা পজেটিভ। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।'

গোয়েন্দা পুলিশের একটু সূত্রে জানা গেছে, তিনি আজকেও ব্যাডমিন্টন খেলেছেন। আগামীকাল পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় করোনা টেস্ট করা বাধ্যতামূলক ছিলো। ফলে করোনা পরীক্ষা করালে তা পজিটিভ হয়। তবে তার শারীরিক কোনো জটিলতা নেই।

এদিকে ডিবি সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়