শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩০ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাদের জামিন বিষয়ে আমাদের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এম খান: [২] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

[৩] জাগোনিউজ জানায়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবার তো তারা (বিএনপি) নির্বাচনই করেননি। কাজেই তারা তো এখন বিরোধী দল বলে দাবি করতে পারেন না। তারা আরেকটি রাজনৈতিক দল যেমন ছোট ছোট অনেক দল আছে, যেগুলো...সেরকম দলের মতো আজ বিএনপির অবস্থান।

[৪] তিনি বলেন, বিভিন্ন কারণে বিএনপি নেতারা কারাগারের ভেতরে ছিলেন। বিচারক মনে করেন তাদের জামিন দিতে হবে, তাদের জামিন দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।

[৫] মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তারা যারা আমাদের দেশের বর্ডারের কাছাকাছি ছিল ১০-১৫ মাইল, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল। আমাদের দেশ তাদের এক জায়গায় রেখে দিয়ে তাদের আবার ইনফর্ম করা হয়। তাদের দেশ থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছি।

[৬] চ্যানেল২৪ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি, তাদেরও আমরা বলছি এবং মিয়ানমার সরকারকেও বলছি, বিশ্বের সব দেশকেও আমরা বলছি, যত দ্রুত তাদের আমাদের দেশ থেকে ফেরত দেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমরা সবাইকে অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।

[৭] ডেইলী স্টার জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২৫টি দল মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আরাকান আর্মি অনেক সুসংগঠিত, আরাকান রাজ্যেই তারা বারবার নিজেদের অবস্থান জানান দিচ্ছে। তাদের কাছে ভারী অস্ত্র আছে এ রকম আমাদের কাছে মনে হচ্ছে।'

[৮]  তিনি বলেন, 'আমরা আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেবো না। আমরা মনে করি, যার যেটা জন্মভূমি, তারা সেখানেই থাকবে। অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। মিয়ানমার এবং বিশ্বের সব দেশকে আমরা বলছি, যত দ্রুত সম্ভব তাদের ফেরত নেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।

[৯] ‘যে দৃশ্য আপনারা এখন দেখছেন, যুদ্ধে কী ঘটবে আমরা এখন বলতে পারব না। আরাকান আর্মিরা কীভাবে এটা শেষ করতে এখনো আমরা প্রেডিক্ট করতে পারছি না। আমরা যে ঝামেলায় রয়েছি রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে; আমরা মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে, যুদ্ধ থামবে এবং তারা তাদের দেশে ফেরত যাবে। এটা আমরা আশা করছি,' যোগ করেন তিনি।

এমকে/এসবি২

  • সর্বশেষ