শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২২ জুন, ২০২২, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২২, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ পর্যটন করপোরেশনকে

পদ্মা সেতু এলাকায় পর্যটন সুবিধা পেতে সুনির্দিষ্ট প্রস্তাবের সুপারিশ

মনিরুল ইসলাম: পদ্মা সেতু প্রকল্পের আওতাধীন সার্ভিস এরিয়ায় পর্যটন সুবিধাদি স্থাপনে বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার  সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী,  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক,  সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটি দেশব্যাপী পর্যটন শিল্পের বিকাশে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ ও  চিংড়ি হ্যাচারিতে দূষিত পানি প্রবেশ করতে যেনো না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  সুপারিশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়