শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়লা নিয়ে মোংলা বন্দরে এমভি আরভিকা

জাফর ইকবাল, খুলনা: [২] রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে লাইব্রেরিয়ান পতাকাবাহী ‘এমভি আরভিকা’ নামের বানিজ্যিক জাহাজ।

[৩] বুধবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হারবাড়িয়া ১৪ নম্বর এ্যাংকারেজ বয়ায় জাহাজটি ভিড়েছে বলে জানায় স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। এবারের চালানে আনা হয়েছে ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা। যার সম্পূর্নটাই খালাস করা হবে মোংলা সমুদ্র বন্দরে।

[৪] জাহাজটির মেসার্স টগি শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, গত ১৮ নভেম্বর জাহাজটি ইন্দোনেশিয়ার মোয়ারা পান্থাই বন্দর থেকে কয়লা বোঝাই করে মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে সাগর পথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে পৌছাতে ১২ দিন সময় লেগেছে।

[৫] মোংলা কাস্টমস কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজন মাহমুদ জানায়, জাহাজটির সকল কাগজ পত্র দেখে কয়লা খালাস কাজ শুরু করেছে কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স এম এ হাসেম এন্ড সন্স এর প্রতিনিধিরা। কয়লা খালাস করে তা নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। 

[৬] উল্লেখ্য, বর্তমানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট চলমান রয়েছে, এটি ২৪ ঘন্টা চালু রাখতে সাড়ে ৫ থেকে ৬ হাজার মেট্রিক টন জ্বালানী কয়লার প্রয়োজন, এতে উৎপাদন হবে ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়