শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভে এসে প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইলেন আদম তমিজী (ভিডিও)

মাসুদ আলম, সাদেক আলী: [২] সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পপতি আদম তমিজি হকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নিউজ নাউ বাংলা নামের ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও আপ করা হয়েছে।

[৩] এতে দেখা যায়, সাম্প্রতিক কালের তুমুল আলোচিত-সমালোচিত এই ব্যবসায়ী তার অপরাধের জন্য আওয়ামী লীগ সভাপতির কাছে মাফ চাইছেন। তিনি প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করেন।

[৪] এর আগে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসার সামনে তিন দিন ধরে অবস্থান নিয়ে আছে র‍্যাব। এ অবস্থায় হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজেকে জন্মসূত্রে ইহুদি দাবি করে তাকে উদ্ধারে ইসরায়েল সরকারের সহায়তা চেয়েছেন।

[৫] সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

[৬] আদম তমিজি হককে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার রাতে তার গুলশানের বাড়িতে যান র‌্যাব সদস্যরা। তবে এই শিল্পপতি আত্মহত্যা ও স্ত্রীকে খুনের হুমকি দেয়ায় তাকে গ্রেপ্তার না করে ফিরে আসে র‌্যাব। তবে আইন-শৃঙ্খলা বাহিনী ওই এলাকা ছাড়েনি। তারা ওই বাড়ির সামনে অবস্থান নিয়ে আছে।

[৭] ওই ঘটনার পরদিন শুক্রবার ফেসবুক লাইভে এসে আদম তমিজি হক বলেন, ‘আমি ইসরায়েল সরকারের কাছে আশ্রয়ের দাবি জানাতে চাইছি। আমি বাংলাদেশে আছি। আমি বাংলাদেশ সরকারের হামলার শিকার। তারা (সরকার) গত তিন দিন ধরে আমার ওপর হামলা চালাচ্ছে।

[৮] ‘আমার (বাসায়) বিদ্যুৎ, পানি, খাবার নেই। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে মানসিক পীড়ায় আছে। আমাদের দ্রুত উদ্ধার করা দরকার ইসরায়েল সরকারের।’

[৯] নিজের মাকে পোল্যান্ডের বংশোদ্ভূত পরিচয় করিয়ে আদম তমিজি বলেন, ‘আমার মা আধা পোলিশ। আমি জন্মসূত্রে ইহুদি। আমি নিজেকে ইহুদি ধর্মাবলম্বী হিসেবে দাবি করতে চাইছি। একই সঙ্গে ইসরায়েলি নাগরিকত্ব দাবি করতে চাইছি।’

সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ