শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই শীর্ষনেতার সাক্ষাতের পর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেবে জাতীয় পার্টি

আজাহার আলী সরকার: [২] নির্বাচনের পরিবেশ তৈরি হলে অংশ নেবে জাতীয় পার্টি, কদিন আগেই জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এও বলেছেন, সংলাপ না হলে সরকারের বিরুদ্ধে আরো স্যাংশন আসতে পারে। সংলাপবিহীন নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টিও স্যাংশনের মুখে পড়তে পারে।

[৩] তার বক্তব্যে একটা দোটানা ভাব থাকলেও দলের দায়িত্বশীল সূত্র জানাচ্ছে, নির্বাচনে অংশ নেওয়ার পক্ষেই অবস্থান নিয়ে রেখেছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। 

[৪] বৃহস্পতিবার জাপার দুই শীর্ষনেতার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিলো। রওশন এরশাদ বা জি এম কাদের, কোনো একজনের অসুস্থতার কারণে তারা যেতে পারেননি। সে কারণে পরিকল্পনা থাকলেও বৃহস্পতিবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেনি জাতীয় পার্টি। 
[৫] দলীয় সূত্র আরো জানায়, দু’চারদিনের মধ্যেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন রওশন এরশাদ ও জি এম কাদের। তারপর ঘোষণা দেবেন নির্বাচন করার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়