শিরোনাম
◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে : শিক্ষামন্ত্রী

যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (২১ জুলাই) রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর আনিসুল হকের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী। সূত্র : সময় টিভি

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। বন্ধ ঘোষণা করা হয় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও। 

এদিকে কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার (২১ জুলাই) কোটা সংস্কার করে আপিল বিভাগের দেয়া রায়ের পর এ আহ্বান জানান তিনি।

এদিন দুপুরে কোটা পুনর্বহাল ইস্যুতে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। রায়ে আপিল বিভাগ জানান, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এছাড়া ৫ শতাংশ হবে মুক্তিযোদ্ধা কোটায় এবং এক শতাংশ থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং এক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা।

এর আগে রোববার সকাল ১০টার পর কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত দুপুর দেড়টার দিকে রায় ঘোষণা করেন।

এদিকে কোটা ইস্যুতে আপিল বিভাগের দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের পর এ প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়