শিরোনাম
◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৩, ১১:৩১ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৩, ১১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ জলবায়ু সহনশীলতা ও বৈশ্বিক অভিযোজন সমাধানে নেতৃত্ব দিচ্ছে: ইউএনডিপি

মাজহারুল মিচেল: [২] বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান।

[৩] ইউএনডিপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে পরিচালিত ক্লাইমেট প্রমিস-ফ্রম প্লেজ টু ইম্পেক্ট প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম জোরদার করা, নির্গমনকে মোকাবেলা করা এবং প্যারিস চুক্তি অনুসরণ করে তাপমাত্রা বৃদ্ধি সীমিত করার বৈশ্বিক প্রচেষ্টায় অবদান রাখা।

[৪] লিলার বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ এখন বিদেশের কাছে অনুকরনিয়। আসুন আমরা যে যেখানেই থাকি না কেন সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করি।

[৫] এছাড়াও জলবায়ু পরিবর্তন দেনদরবারের জন্য তারুণ্যের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে প্রকল্পটি আসন্ন কপ২৮ (ক্লাইমেট কনফারেন্স অব পার্টিজ) জলবায়ু সম্মেলন দেশের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

[৬] ইউএনডিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ কোটি ৫৯ লাখ যুব জনগোষ্ঠীর বাংলাদেশে জলবায়ু প্রভাবের কারণে যুবকরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

[৭] প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেন, কপ এর মতো আন্তর্জাতিক অঙ্গনে, আগামীর বিশ্বকে বদলে দিতে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের দাবিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। তারা কোনো নেতিবাচক উত্তর বেছে নিচ্ছে না। সম্পাদনা: এম খান

 

  • সর্বশেষ