শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:৩৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ১০:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহুবিবাহের সুযোগ বাতিলসহ ৬ দাবি হিন্দু আইন সংস্কার পরিষদের

হিন্দু আইন সংস্কার পরিষদ

মাজহারুল ইসলাম: রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়নে শুক্রবার (২৬ মে) এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সভাপতি অধ্যাপক ড. ময়না তালুকদার। রাইজিংবিডি

বহুবিবাহের সুযোগ বাতিল, অনলাইনে নারী নির্যাতন, কুৎসা, গুজব ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদসহ হিন্দু পারিবারিক আইন সংস্কারের  দাবি জানান পরিষদের নেতারা। ঢাকা পোস্ট

বক্তারা বলেন, হিন্দু প্রধান ভারত, নেপাল এবং মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি (নারী-পুরুষ উভয়ে) এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। তাদের প্রতি নির্মম বৈষম্য বিরাজ করছে। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। 

তারা বলেন, সংবিধানে লিঙ্গ পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য না করার অঙ্গীকার রয়েছে। রাষ্ট্রকে এ অঙ্গীকার পালন করতে হবে। তাই আমরা রাষ্ট্রের কাছে আবারও দাবি জানাচ্ছি, প্রচলিত হিন্দু আইন সংশোধন করে নারী, প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠীকে সম্পত্তিতে সমঅধিকারের পাশপাশি স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের যথেচ্ছ বহুবিবাহের সুযোগ বাতিল করতে হবে। এমনিক বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের বিধানও রাখতে হবে। 

এছাড়াও সন্তানের উপর পুরুষের মতো নারীরও অভিভাবকত্বের স্বীকৃতি দেওয়া ও নারীর সন্তান দত্তক নেবার অধিকার এবং কন্যা-সন্তান দত্তক নেওয়ার অধিকার দিতে হবে। 

বক্তারা বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করার দাবিও জানান। সম্পাদনা: জাফর খান

এমআই/এইচএ

  • সর্বশেষ