শিরোনাম
◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে ◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২২, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জব মার্কেট থেকে পুলিশে ‘বেস্ট অব দ্য বেস্ট’ প্রার্থী নিয়োগ হয়েছে

আইজিপি ড. বেনজীর আহমেদ

সুজন কৈরী: সম্প্রতি পুলিশে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা জব মার্কেট থেকে ‘বেস্ট অব দ্য বেস্ট’ প্রার্থী নিয়োগ করতে সক্ষম হয়েছি। 

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ২০২১ সালের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।

সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। সভায় সমিতির সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি করোনাকালে পুলিশ সদস্যদের চিকিৎসায় সেন্ট্রাল পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, করোনা চিকিৎসায় পুলিশ হাসপাতালে এক মহাকাব্যিক প্রচেষ্টা নেওয়া হয়েছে। হাসপাতালটিকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে। ফলে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা সর্বাধুনিক চিকিৎসাসেবা পাবেন। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার চাকরি জীবনের স্মৃতিচারণ করে বলেন, আজকে বাংলাদেশ পুলিশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তার পেছনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অবিস্মরণীয় অবদান রয়েছে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ও চাঁদপুর সিআইডির ইন্সপেক্টর মো. গিয়াস উদ্দিন খান এ তিন পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড-২০২১ এবং নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ব্রাহ্মণবাড়িয়া উইমেন্স সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর কাজী কামরুন্নাহার লাইলীকে প্রফেসর অনামিকা হক লিলি এবং ড. এম. এনামুল হক অ্যাওয়ার্ড-২০২১ দেয়া হয়।

সমিতির বয়োজ্যেষ্ঠ সদস্য মো. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এস এম মুজিবুর রহমান, মো. ইয়াহিয়া চৌধুরী, মো. শামসুল হক মোল্লা ও মো. গোলাম মুর্তজাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

সমিতির বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য সমিতির সভাপতি মো. আবদুর রউফ, সহ-সভাপতি মো. ওয়ালিয়ার রহমান, যুগ্ম-মহাসচিব মো. আব্দুল কুদ্দুস খান, কার্যনির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাজী শাহাবুদ্দিন আহমদ ও আজীবন সদস্য ড. মির্জা গোলাম সারোয়ার এবং করোনাকালে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সভার শুরুতে সমিতির যেসব সদস্য করোনাকালে ও বিভিন্ন সময়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, করোনা অতিমারির কারণে সমিতির ২০২১ সালের এজিএম নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি।

  • সর্বশেষ