শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২২, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মই বেয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করলেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

এম এম লিংকন, গোলাম সরওয়ার: [২] আইনমন্ত্রী আনিসুল হক মই বেয়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন। পরিদর্শনের পর তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পে দেশের যেকোনো জায়গায় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে চলমান আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।  

[৩] আইনমন্ত্রী আনিসুল হকের এই মই বেয়ে ওঠার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতেই  প্রশংসায় ভাসছেন তিনি। নেটিজেনরা মন্ত্রীর এমন কাজকে সাধুবাদ জানাচ্ছেন। 

[৪] আখাউড়া উপজেলায় অনিয়মের অভিযোগ ওঠে আশ্রয়ণ প্রকল্প নিয়ে। এরপরেই কাজ ঘুরে দেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। ইতিমধ্যে আখাউড়ার ইউএনও ও এসিল্যান্ডকে এই প্রকল্পের অনিয়মে জড়িত থাকার কারণে বদলি করা হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেন।

[৫] এ সময় আনিসুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়