শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৬ মে, ২০২২, ০৮:৩২ রাত
আপডেট : ২৭ মে, ২০২২, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

মাসুদ আলম: [২] বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ডিভিশন সুইমিং পুল, রংপুর সেনানিবাসে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর

[৩] এসময় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। 

[৪] প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় যশোর অঞ্চল দল ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৭টি স্বর্ণ,  ১১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে ঘাটাইল অঞ্চল দল রানার আপ হয়। 

[৫] শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে নির্বাচিত হন যশোর অঞ্চল দলের ইউপি কর্পোরাল জুয়েল আহম্মেদ। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ঘাটাইল অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং সাভার অঞ্চল দল রানার আপ হয়। ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন বগুড়া অঞ্চল দলের ইউপি কর্পোরাল মো. জুয়েল রানা। 

[৬] সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রংপুর সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

  • সর্বশেষ