শিরোনাম
◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২২, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন

মূল্যায়ন হবে পেশাগত দক্ষতার ভিত্তিতে

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

সুজন কৈরী: [২] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন হবে পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। 

[৩] মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

[৪] নবনিযুক্ত মহাপরিচালক তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহিদ সদস্যদের, মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহিদদের ও ২ লাখ বীরাঙ্গনা নারীদের এবং বিভিন্ন দুর্ঘটনায় অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

[৫] তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তাকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রধান এবং সংশ্লিষ্ট সকলের কাছে গভীর কৃতজ্ঞতা জানান। 

[৬] কর্মকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, একটি বিষয়ে আমি সকলকে পরিষ্কার করতে চাই, তা হলো, এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে। তিনি সকলকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ও জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশনা দেন।

  • সর্বশেষ