শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৬ মে, ২০২২, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২২, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ মে আনুষ্ঠানিক ঘোষণা

বার কাউন্সিলে ১০ টিতে এগিয়ে আওয়ামী লীগ, বিএনপি ৪

মহসীন কবির: [২] বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রাথিমিক ফলাফলে ১৪টি পদের বিপরীতে ১০টিতে এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর ৪টিতে এগিয়ে  বিএনপি সমর্থিত নীল প্যানেল। আগামী ২৯ মে (রোববার) বার কাউন্সিলের নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। চ্যালেন২৪

[৩] বৃহস্পতিবার (২৬ মে) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৫ মে) সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

[৪] বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ীরা হচ্ছেন- অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মো. রবিউল আলম (বুদু) ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ীরা হচ্ছেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ঢাকা পোস্ট

[৫] ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিলো  দু’টি আসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়