শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০১:১৫ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আইনি নোটিশ

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতা দিবসে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে প্রথম আলোর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও প্রতিবেদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস। বাংলানিউজটোয়েন্টিফোর.কম, আজকের পত্রিকা

বুধবার ওই সংবাদপত্রের ঠিকানায় পাঠানো এ নোটিশে ৭ দিনের মধ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়।

বুধবার (২৯ মার্চ) দেওয়া এই আইনি নোটিশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এবং প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বিবাদী করা হয়।

লিগ্যাল নোটিশ দেওয়া আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ‘ডাকযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এটা প্রতীয়মান হয়েছে যে তারা পরস্পরের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে মহান স্বাধীনতা দিবসে অসৎ উদ্দেশে, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত সচিত্র প্রতিবেদনটি প্রকাশ করেছেন। ’

এদিকে, বুধবার ভোর ৪টার দিকে পুলিশের সিআইডি সদস্য পরিচয়ে প্রথম আলোর সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়