শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ

মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা

মাসুদ আলম: আইএসপিআর জানায়, মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ((সিজিডিএফ, সচিব/গ্রেড-১) হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এন্ড ফাইন্যান্স এ এমএসসি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল, ডিফেন্স ও রেলওয়ে তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর; যুগ্ন মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে; সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার ফোর্স), পারফরমেন্স অডিট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তার দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়