শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:১৫ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে নর্ডিক দেশগুলোর সহায়তা প্রয়োজন : স্পিকার 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ তথ্য প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন।

সোমবার রাতে  রাজধানীর ঢাকাস্থ রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড ও সুইডেন দূতাবাস, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘নর্ডিক দিবস ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিকতার ভেনডসন, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা ভার্গ ভন লিন্ডে, ডেনমার্কের অ্যাম্বাসেডর উইনি এস্ট্রাপ পিটারসেন এবং ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিটভা রুকু রুন্ডে অংশগ্রহণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,  বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে নর্ডিক দেশগুলোর সহায়তা প্রয়োজন। বাংলাদেশে নর্ডিক দেশগুলোর উন্নয়ন সহযোগিতা ও চমৎকার সম্পর্ক বিরাজমান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব স্বাধীনতা অর্জনের পথে নর্ডিক দেশগুলোর সহায়তা বাংলাদেশের জনগণ সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ নরডিক দেশগুলোর সাথে কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। নর্ডিক দেশগুলোর সাথে উন্নয়ন-সহযোগী হিসেবে এই সম্পর্ক আরও দৃঢ় ও টেকসই হওয়া জরুরী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়