শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১১:১১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাজহারুল ইসলাম: এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‌্যাবের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান- ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’। রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে এ দরবার শুরু হয়েছে। 

র‌্যাব জানায়, ২০০৪ সালের ২৬ মার্চ এ বাহিনী আত্মপ্রকাশ করলেও পবিত্র রমজান মাসের কারণে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৯ মার্চ এগিয়ে আনা হয়েছে। 

র‌্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। সেখানে অনুষ্ঠিত দরবারে বাহিনীর উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তার সঙ্গে এ বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের প্রধানের বৈঠক হওয়া কথা রয়েছে। বর্তমানে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে আছেন এম খুরশীদ হোসেন। সারা দেশে র‌্যাবের ব্যাটালিয়ন সংখ্যা ১৫।

এমআই/এসবি২/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়