শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৩ মে, ২০২২, ১০:২৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২২, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ থানা হাজতে রাত কাটিয়েছেন নর্থ সাউথের ৪ ট্রাস্টি

মহসীন কবির: [২] ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন আবেদন খারিজ করে রাতেই শাহবাগ থানায় পাঠান আদালত। শাহবাগ থানার হাজতে রাত কেটেছে তাদের। ট্রাস্টি বোর্ডের চার সদস্য হলেন— এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

[৩] শাহবাগ থানা সূত্র জানায়, রাতে আসামিরা তাদের পরিবারের কাছ থেকে জামাকাপড় ও ওষুধপত্র নিয়ে হাজতে ঢুকেন। হাজতে তাদের প্রত্যেকের জন্য দেওয়া হয় চেয়ার ও কাঁথা-বালিশ। আসামিরাও হাজতে রাত কাটানোর জন্য জিনিসপত্র নিয়ে আসেন। শাহবাগ থানা থেকে তাদের খাবার ব্যবস্থা করা হলেও প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রাতের খাবার আনিয়েছেন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়