শিরোনাম
◈ ইকোপার্কের জঙ্গলে গলাকাটা অবস্থায় হাঁটা শিশুটি মারা গেছে ◈ সিড‌নি‌তে সন্ধ‌্যায় নারী এ‌শিয়ান কা‌পে চীনের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ বিশ্বকাপ ব্যর্থতায় ‘আর্থিক জরিমানা’ ‌দি‌তে হ‌বে পাকিস্তান ক্রিকেটারদের ◈ ইরানের যুদ্ধে ইংল‌্যান্ড, ফ্রান্স ও চীনসহ ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান? ◈ মানবতাবিরোধী অভিযোগে সালমান ও আনিসুলের মামলায় আজ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ◈ আজ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ◈ নারী এশিয়ান কাপে ইরান দ‌ক্ষিণ কো‌রিয়ার কা‌ছে হে‌রে গে‌লেও জয় কর‌লো মানুষের মন ◈ কুমিল্লা বিসিকের সেমাই রপ্তানি হচ্ছে ভারত ও মধ্যপ্রাচ্যে ◈ এপস্টেইন নথিতে স্টিফেন হকিংয়ের ছবি প্রকাশ, অনৈতিকতার অভিযোগ নাকচ পরিবারের ◈ শতাংশের ভিত্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

প্রকাশিত : ২১ মে, ২০২২, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২১ মে, ২০২২, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ জরুরি

শাহীন খন্দকার: [২] সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রকৃতিগত ভাবেই মানুষ সুন্দরের পূজারী। সে তার সৌন্দর্যকে সঠিকভাবে প্রকাশ করতে চায়, সে নারী বা পুরুষ হোক। দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না এমন মানুষ খুঁজে পাওয়াভার। সৌন্দর্যপিপাসু মানুষের সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপনের কারিগর বিউটিশিয়ানরা হলেও, মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।

[৩] শনিবার (২১ মে) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলার যৌথ আয়োজনে বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে আয়বর্ধক পেশা হিসাবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট কদর রয়েছে এবং দ্রুত এর প্রসার ঘটছে। তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছেন।

[৪] বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা তূর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর মূল সমন্বয়কারী হৃদয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়