শিরোনাম
◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী ◈ আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক ◈ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সিনেটর রজার মার্শালের সহায়তার আশ্বাস

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: মার্কিন সিনেটর রজার মার্শাল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরো এগিয়ে নিতে তার সহায়তা প্রদানের কথা ব্যক্ত করেছেন। কানসাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর রজার মার্শাল শুক্রবার ওয়াশিংটন ডিসিতে তার ইউএস ক্যাপিটল হিল অফিসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মার্কিন সিনেটর আশা প্রকাশ করেন যে দুই দেশ সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে কাজ করে যাবে। সিনেটর মার্শাল বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সেই বিষয়ে সিনেটরকে অবহিত করেন। তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনার কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশে মার্কিন সরকারের কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুর বিষয়ে অবহিত করার সময় তিনি রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে সিনেটর রজার মার্শাল এবং মার্কিন কংগ্রেসের সমর্থন কামনা করেন।

তারা উভয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারিত করা এবং দুদেশের চমৎকার অংশীদারিত্ব আগামীতে আরো গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ