শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৩১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া

মনজুর এ আজিজ: ইউনিলিভার বাংলাদেশে নতুন ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জিনিয়া হক। এর মাধ্যমে তিনি ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটিতে যোগ দিলেন এবং কোম্পানির প্রথম নারী ফাইন্যান্স ডিরেক্টর হলেন বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। এদিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি জাহিদুল ইসলাম মালিতার স্থলাভিষিক্ত হচ্ছেন। মালিতা একই সময়ে সিঙ্গাপুরে প্রকিউরমেন্ট ফাইন্যান্স ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে ইউনিলিভারে যোগ দেওয়া জিনিয়ার করপোরেট ইন্ডাস্ট্রিতে ব্যবসা খাতের আর্থিক-বিষয়াদি, আঞ্চলিক কার্যক্রম এবং ম্যানুফ্যাকচারিং বিষয়ে তার ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জিএসকে কোম্পানিটিকে নির্বিঘ্নে ইউনিলিভারের প্রক্রিয়া এবং সিস্টেমে অন্তর্ভুক্তিতে অবদান রাখেন। এছাড়া দুই হাজার কোটি টাকা লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ ট্রেড ভ্যালু।

ইউনিলিভার বাংলাদেশের ‘ডাইভারসিটি ও ইনক্লুসন’ নিশ্চিতেও জিনিয়ার অবদান রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

তার নতুন দায়িত্বে ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার বলেন, নতুন ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং ম্যানেজমেন্ট কমিটিতে যুক্ত হওয়ায় জিনিয়া হককে আমি অভিনন্দন জানাচ্ছি। ইউনিলিভারের সিস্টেমে জিএসকের একীভূতকরণ এবং দক্ষতার সাথে ব্যয় প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি আত্মবিশ্বাসী, জিনিয়া ইউবিএলের কর্মপরিধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।

ইউনিলিভারে যোগদানের আগে জিনিয়া ২০১৪ সাল থেকে জিএসকেতে ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএটি বাংলাদেশের করপোরেট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল অডিট বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি সাপ্লাই চেইন ফাইন্যান্সে নেতৃত্ব দিয়েছেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের হয়ে সিঙ্গাপুরে ‘রিজিওনাল ফাইন্যান্স প্রজেক্ট লিড’ হিসেবে ভূমিকা রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারী জিনিয়া, দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ) ইউকের একজন ফেলো সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট (এফসিএমএ)। তিনি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশরও সদস্য। 

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়