শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতুর নাম হবে ‘পদ্মা সেতু’

সাজিয়া আক্তার: [২] সেতুর নাম পদ্মা সেতুই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে। বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইত্তেফাক

[৩] মন্ত্রিপরিষদসচিব বলেন, সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি। এর নাম পদ্মা সেতুই হবে। এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন। 

[৪] পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে ফেরি খরচের দেড় গুণ হিসাবে। তবে যদি বেশি মনে করা হয়, তবে সরকার সেটা বিবেচনা করবে বলে জানান সচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়