শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ১২:৩০ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ মে হজ ফ্লাইট শুরু নিয়ে ফের অনিশ্চয়তা

মাজহারুল ইসলাম: [২] পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি ফ্লাইটের স্লট এবং হজযাত্রীদের নিবন্ধন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, এ অবস্থায় নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয়। কিছুটা ঘাটতির কথা বলছে বিমান। এর আগে হজ প্যাকেজ ঘোষণা নিয়েও একই রকম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। জাগোনিউজ

[৩] হাব সংশ্লিষ্টরা জানান, হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়িভাড়া, পরিবহন, খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা ও হজযাত্রা শুরু হয়। এটা বিশাল একটি প্রক্রিয়া। তাই সঙ্গত কারণেই ৩১ মে থেকে হজযাত্রা কোনোভাবেই সম্ভব হবে না।

[৪] তবে সরকার নির্ধারিত সময়ে হজযাত্রা শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। তারা আগামী ৩১ মে থেকেই হজযাত্রা শুরু করতে চায়। সৌদি কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটের স্লট চূড়ান্ত না করায় পূর্ণাঙ্গ প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়