শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র প্রবাসীদের বৈধ পথে আরো রেমিট্যান্স পাঠানোর আহ্বান

ড. মোহাম্মদ মনিরুল ইসলাম

কূটনৈতিক প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসীদের বৈধ পথে আরো রেমিট্যান্স পাঠানোর আহ্বান কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। একই সঙ্গে তিনি সরকারের প্রবাসীবান্ধব নীতি এবং প্রবাসীদের ও তাদের পরিবারের কল্যাণার্থে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন।

সোমবার (৫ ডিসেম্বর) নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়ার অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন করেছেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় তিনি প্রবাসীদেও প্রতি এ আহবান জানান।

কনসাল জেনারেল এসব করপোরেট অফিস পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারী এবং রেমিট্যান্স প্রেরণের জন্য আগত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে প্রবাসীদের ভূমিকা, বিশেষ করে এ উন্নয়নের অগ্রযাত্রায় রেমিট্যান্সের অপরিসীম অবদানের কথা দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন। বর্তমান বিশ্ব বাস্তবতায় একদিকে করোনা মহামারির নেতিবাচক প্রভাব ও অন্যদিকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি- রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে যোগ করেন।

কনসাল জেনারেল করপোরেট হাউসের কর্মকর্তাদের কাছে বর্তমানে তাদের রেমিট্যান্স প্রবাহের সার্বিক অবস্থার চিত্র সম্পর্কে অবগত হন এবং রেমিট্যান্স পাঠানো সংক্রান্ত বিষয়ে যেকোনো সহযোগিতা প্রদানে কনস্যুলেটের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত রেমিট্যান্স হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।

কনসাল জেনারেল রেমিট্যান্স হাউসগুলোতে কর্মরত সবাইকে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য ও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও অভিনব উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। করপোরেট হাউসসমূহের সিইও’রা তাদের অফিস পরিদর্শনের জন্য কনসাল জেনারেলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।  

টিআই/ এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়