শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক অস্থিরতা ও করোনায় পিছিয়েছে প্রধানমন্ত্রীর জাপান সফর

এ কে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দুই বছর আগে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন। কোভিডের কারণে দুই বছরের অধিক সময় হলেও যাওয়া যায়নি। এবার সব ফাইনাল  হলো। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। পরপর তিনজন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন।

এর মধ্যে আমরা খবর পেয়েছি জাপানের সংসদে কিছু প্রস্তাব আসবে, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে। তিনি (জাপান প্রধানমন্ত্রী) খুব ব্যস্ত আছেন। জাপানের এখনও কোভিডের জন্য কোয়ারেন্টাইন করতে হয়। তারা ১০ জনের মতো সফরের অনুমতি দেবে। আমরা ব্যবসায়ীদের নিয়ে যেতে চাই, যেন আমাদের দেশে বিনিয়োগ বাড়ে।

জাপানের রাজনৈতিক অস্থিরতা ও করোনা পরিস্থিতি এখন খুব একটা সুবিধার না। এই পরিস্থিতিতে এখন আমাদের সেখানে যাওয়া ঠিক হবে না। মূলত এসব কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরটি হচ্ছে না। আমরাই এখন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবশ্যই জাপানে যাব। প্রধানমন্ত্রী সফর স্থগিত নিয়ে অন্য কোনো চিন্তা-ভাবনা করা ঠিক হবে না। তারা আমাদের ভালো বন্ধু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে জাপানের রাষ্ট্রদূতের বক্তব্যে বাংলাদেশ বিশেষ উদ্বিগ্ন নয় বলেও মন্তব্যে করেন ড. মোমেন। সেইসঙ্গে তিনি বলেন, কোনো দুষ্ট লোক তাকে (জাপানের রাষ্ট্রদূত) ভুল তথ্য দিয়েছে। তিনি সাদাসিধে মানুষ।

রোববার (২৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

টিআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়