শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছরে যা করেছি নগরবাসী তা মূল্যায়ন করবে: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিগত সময়ের তুলনায় ঢাকা শহরের জলাবদ্ধতা অনেক কমে গেছে। আমি দুইবছর আগে দায়িত্ব গ্রহণের সময় ডিএনসিসিতে জলাবদ্ধতার ১৪২টি হটস্পট ছিল, গতবছর সেটি ছিল ১০১টি এবং এবছর সেটি ৪২টিতে নেমে এসেছে। 

[৩] তিনি আরো বলেন, এবছর দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা দশটি অঞ্চলের জন্য দশটি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠন করেছি। তারা প্রয়োজনীয় পাম্ব ও পানি অপসারণের যন্ত্র নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে।

[৪] শনিবার গুলশান-২ নগর ভবনের হল রুমে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

[৫] মেয়র আরো বলেন, যানজট নিরসনে শহরের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য স্কুল বাসের ব্যবস্থা করার বিষয়ে পরিকল্পনা নিয়েছি। আমি শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষের সাথে দ্রুত বিষয়টি নিয়ে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

[৬] অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ উধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

[৭] তিনি অনুষ্ঠান শুরুর আগে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে ‘দশটায় দশ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার’ অভিযান শুরু করেন নিজের দপ্তরে। এসময় তিনি নগর ভবনের বেসমেন্ট এবং ৮তলা পরিদর্শন করেন এবং সকলকে নিজেদের অফিস ও বাসা বাড়ি পরিস্কার রাখার আহবান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়