শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ১০:২৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২২, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি খরচে সংসদীয় কমিটির কয়জন হজে যাবে চূড়ান্ত হয়নি

সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: [২] ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা তিন জন করে প্রতিনিধিকে রাষ্ট্রীয় খরচে পবিত্র হজে পাঠাতে চান। এ বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি ধর্ম মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। অবশ্য করোনা পরিস্থিতিতে আগের তুলনায় কম সংখ্যক মানুষ হজে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রণালয় তাদের দুজন করে প্রতিনিধি পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত  ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

[৪] সূত্র জানায়, বৃহস্পতিবারের কমিটির বৈঠকে তাদের সুপারিশ থেকে কিছুটা সরে এসে ৩ জন প্রতিনিধি পাঠানোর কথা বলেন। এক্ষেত্রে প্রত্যেক সদস্যকে ২জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া যেতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে স্থায়ী কমিটির সদস্যরা কতজন করে প্রতিনিধি পাঠানোর সুযোগ পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

[৫] এর আগে ২০১৯ সালে সংসদীয় কমিটির প্রত্যেক সদস্যের সুপারিশে পাঁচ জন করে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যাওয়ার সুযোগ পাননি।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানসহ ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ১০ জন। 

[৬] এদিকে, ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী  বলেন, এ বছর আগের চেয়ে কম মানুষ হজে যাবেন। সংসদীয় কমিটির সদস্যরা দুজন করে প্রতিনিধি পাঠাতে পারবেন। তবে কমিটির সদস্যরা তিন জন করে পাঠানোর সুযোগ দিতে বলেছেন। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

[৭] রুহুল আমীন মাদানী আরও বলেন, এটি আগে থেকেই হয়ে আসছে।

  • সর্বশেষ