শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২২, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএসপিআর পরিচালকের সঙ্গে ডিজাব নেতৃবৃন্দের মত বিনিময়

আইএসপিআর

সুজন কৈরী: [২] আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ আইএসপিআর কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইএসপিআর পরিচালক ডিজাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

[৪] মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিআর পরিচালকসহ ডিজাব সভাপতি মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্য নেতৃবৃন্দ ও আইএসপিআরের কর্মকর্তারা।  

[৫] এ সময় আরো উপস্থিত ছিলেন ডিজাবের সহসভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ বাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কার্যনির্বাহী সদস্য মাসুদ করিম, আলী আসিফ শাওন প্রমূখ।

[৬] মতবিনিময়কালে আইএসপিআর তথা সশস্ত্র বাহিনীর সঙ্গে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আয়োজন, পেশাগত মান উন্নয়নে কর্মশালা-সেমিনারসহ নানা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ