শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুপ চেটিয়ার মেয়েকে ভালোবাসি বলেই বিয়ে করছি: অনির্বান চৌধুরী

অনির্বান চৌধুরী

মাছুম বিল্লাহ : উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার মেয়ে বন্যা বড়ুয়ার (২৭) হবু বর বাংলাদেশি বংশদ্ভোত অস্ট্রেলিয়ার নাগরিক অনির্বান চৌধুরী তার ববু শশুড় অনুপ চেটিয়াকে খুবই ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তার সঙ্গে (অনুপ চেটিয়া) না মিশলে বুঝতে পারবেন না তিনি আসলে কত ভালো।

বৃহস্পতিবার আমাদের সময় ডটকমকে অনির্বান চৌধুরী অনুপ চেটিয়ার মেয়েকে বিয়ের বিষয়ে বলেন, বন্যা বড়ুয়া কার মেয়ে সেটা বিষয় নয়- সবচেয়ে বড় কথা তিনি একজন ভালো ও মানবিক মানুষ। তাকে আমি পছন্দ করি, ভালোবাসি এবং বিয়ে করছি। তার সঙ্গে সারাজীবন কাটাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

কুমিল্লার বরুরা উপজেলা সদরে বাড়ি অনির্বাণ চৌধুরীর। বর্তমানে সে অস্ট্রেলিয়ার নাগরিক। একাউন্ট ও কম্পিটার সাইন্সে মাস্টার্স করা অনির্বান বলেন, আমার হবু শশুড় অনুপ চেটিয়াকে নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে সেটা আমার জন্য মেটার করেনা। কারণ বঙ্গবন্ধুর মতো মানুষকে নিয়েও অনেকেই সমালোচনা করে।

 অনির্বাণ চৌধুরী বলেন, ‘বন্যা বড়ুয়ার সঙ্গে একসঙ্গে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছি। তখন থেকেই তাকে পছন্দ করি। এরপর দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল। করোনার পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এরমধ্যে আমি একবার ভারতে গিয়েছিলাম।

তিনি বলেন, দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করছি। আগামী নভেম্বরের ২৫ তারিখে মেলবোর্নে বিয়ের অনুষ্ঠান হবে। আমি সবার কাছে আশির্বাদ চাই।

এদিকে মেয়ের বিয়ের জন্য পরিবার নিয়ে মন্দিরে পুজো দিয়েছেন অনুপ চেটিয়া। সম্প্রতি দুর্গাপুজোর অষ্টমির দিন আসামের ডিব্রুগড় জেলার জেরাইগাঁওয়ে একটি পারিবারিক অনুষ্ঠানও হয়েছে বলে জানাগেছে।

  • সর্বশেষ