শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:২০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এবারের সফর আমি সফল বলে মনে করি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মহসীন কবির: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এবারের সফর আমি সফল বলে মনে করি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন । গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দিবাগত রাত ১ টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়