শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্লী চিকিৎসকগণ মানুষের বিপদের বন্ধু: ডেপুটি স্পিকার

শামসুল হক টুকু

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, পল্লী চিকিৎসকগণ  মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা-সেবা দিয়েছেন। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সহিত টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এছাড়া সকল পেশাদার চিকিৎসকেরও উচিৎ পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেয়ার মানসিকতা তৈরি করা।

বৃহস্পতিবার  ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি নূরজাহান কনভেনশন সেন্টার, শালগাড়িয়া, পাবনায় আয়োজিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সমাজকে মাদক ও ধুমপানমুক্ত রাখতে পল্লী চিকিৎসকগণ জনগননের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকদের ধুমপান ত্যাগ করতে হবে। ধুমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর উভয়ের জন্যই ক্ষতিকর।

তিনি  বলেন,  সুস্থ্য, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্য-সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকগণ বড় ভূমিকা রাখতে পারে। 

তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগন, মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। করোনা ও যুদ্ধের প্রভাব থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা কেটে যাবে। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

ডা. মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে,  ডা. মোঃ মমতেহান জান্নাত প্রিন্স সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ স ম আব্দুর রহিম পাকন,  ডাঃ মোঃ সবুজ আলী, ডাঃ মোঃ আক্কাস আলী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়