শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৫ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর জেলা পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান

তপু সরকার, শেরপুর : জেলার সাধারণ মানুষকে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন পুলিশি সেবা দিতে প্রথমবারের মতো ‘টক টু  এসপি’ হটলাইন সেবা চালু করেছে শেরপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সারে ১১ সাংবাদিকদের মাথে মতবিনিময় কালে, জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ সেবার উদ্বোধন করেন।

এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার আগামী ১০০ দিনে শেরপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সাতটি কার্যক্রম ঘোষণা করেন।

সেগুলো হলো- মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ, সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) গঠন, টক টু এসপি সেবা চালু (হটলাইন), আপনার এসপি আপনার কাছে কার্যক্রম চালু, মাসিক পুলিশ বুলেটিন চালু ও মামলা তদন্তে বিশেষ টিম গঠন। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতনসহ অপরাধ দমনে জেলা পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি। সভার শুরুতেই নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর প্রেস ক্লাবের নেতারা।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাঁকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়