শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের ফ‌লে জন্ম নেওয়া

১২ বছর পর ডিএনএ টেস্টে মিলল সন্তানের স্বীকৃতি!

মহসীন কবির: খুলনায় ধর্ষণের ফ‌লে জন্ম নেওয়া সন্তান‌কে পিতৃ প‌রিচয় দেওয়ার সিদ্ধান্ত দেন আদালত। আদাল‌তের সূত্র জানা যায়, আসা‌মি র‌ফিকুল ও ভিক‌টিম মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বা‌সিন্দা ও পরস্পর প্রতি‌বেশি। ওই নারী‌কে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ২০০৯ সা‌লের ২৬ আগস্ট থে‌কে একই বছ‌রের ১৬ অ‌ক্টেবর পর্যন্ত একা‌ধিকবার ধর্ষণ ক‌রে রফিকুল।  

এতে ভিক‌টিম অন্তঃসত্ত্বা হ‌য়ে পড়‌লে আসা‌মি‌কে বি‌য়ের জন্য চাপ দি‌তে থা‌কে। একপর্যায়ে ভিকটিমকে বি‌ভিন্ন ধর‌নের হুম‌কি দি‌তে থা‌কে আসা‌মি। পরে ভিক‌টিম র‌ফিকুলকে আসা‌মি ক‌রে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন। সোনাড‌ঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর শ‌ফিকুল ইসলাম ২০১০ সা‌লের ২৬ জানুয়া‌রি র‌ফিকুলকে আসা‌মি ক‌রে আদা‌লতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

এ ধর্ষণ মামলায় র‌ফিকুল ইসলাম ঢালী‌ নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা ক‌রেন।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ। তিনি ব‌লেন, ২০১০ সাল যে ছেলে শিশুটি জন্ম লাভ ক‌রে‌ছে এখন তার বয়স হ‌য়ে‌ছে ১২ বছর। সে এখন খুলনার একটি সরকারি স্কুলে পড়ে। এ রা‌য়ের মাধ্যমে ওই সন্তান পিতৃ প‌রিচয় পে‌য়ে‌ছে। একযুগ পর ডিএনএ টেস্টে মিলল সন্তানের স্বীকৃতি। এটা তার জন্য বড় প্রা‌প্তি। রায়ে আমরা সন্তুষ্ট। সময় টিভি ও বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়