শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৪ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরে হত্যা মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। 

আদালত একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩),আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। এরা সকলে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামের বাসিন্দা।

হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামে একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে ২০১৩ সালের ২১ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থার মারা যান। ওই ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম তদন্ত শেষে গত ২০১৪ সালের ২৯ এপ্রিল এহজাহারভুক্ত ১০ জনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। তবে মামলা চলাকালীন সময়ে এ মামলার আবু বক্কার শেখ (৫০) মারা যান। ফলে তার নাম আসামির তালিকা থেকে বাদ দেন আদালত।

ওই আদালতের সহকারী সরকারি কৌশলী (এপিপি) নওয়াব আলী বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/১৪৯ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন আদালত। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়