শিরোনাম
◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্পের ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৪ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গ্যাস-বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে জাইকাকে অনুরোধ প্রতিমন্ত্রীর 

জাইকার প্রতিনিধির সাথে প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাক্ষাৎ

মনজুর এ আজিজ: পদ্মা সেতুর বদৌলতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্রুত উন্নয়ন সাধিত হচ্ছে। এ অঞ্চলে গ্যাস-বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে জাইকাকে অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি চাহিদার ভিত্তিতে লোড পরিগণনার পদ্ধতি এবং প্রয়োজনীয় বিদ্যুতায়নের উৎস নিয়েও স্টাডি করার জন্য জাইকাকে অনুরোধ করেন।

বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি। এ সময় তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বলেন, জাইকা বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান করতে চাই।

এছাড়া সমন্বিত মহা-পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানি, বায়ুবিদ্যুৎ, বিদ্যুৎ ব্যবহারের প্যাটার্ন পরিবর্তন, শিল্পে জ্বালানির চাহিদা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিকায়ন, মহেশখালীর ভূমি উন্নয়ন, গ্যাস পাইপ লাইন ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, বাংলাদেশ আমার পুরনো স্টেশন। বাংলাদেশের উন্নয়ন গতির সঙ্গেই জাইকার গতি থাকবে। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উন্নয়নে জাইকা কাজ করবে। বৈঠকে জাইকার বিদায়ী প্রধান প্রতিনিধি ইয়োহো হায়াকাওয়া উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ