শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৭ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি গিয়াস উদ্দিন আহমেদ মারা গেছেন

ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ আর নেই।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের এশিয়ান ইন্সটিটিউ অব সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট এশিয়ান ইন্সটিটিউ অব সায়েন্স হাসপাতালে তার কিডনী প্রতিস্থাপন করা হয়।

ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়