শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুয়ারটেক রিসোর্টে আগুন : প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজারের বিরুদ্ধে পুলিশের মামলা, ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের বিষয়ে সিদ্ধান্ত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদি হয়েছে একটি মামলা দায়ের করেছে।

শনিবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে ব্ষিয়টি নিশ্চিত করেছে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তবে তিনি মামলা কতজন এবং কারা আসামি বিষয়টি প্রকাশ করতে রাজী হননি।

উখিয়া থানা ‍পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে। এ মামলায় ম্যানেজার মোহাম্মদ সুমনও আসামি। তবে কতজন আসামি ওই সূত্রটি জানাতে পারেননি। ইতিমধ্যে সুমনকে পুলিশ আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

Advertisement

এদিকে, উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, উদ্ধার, নিখোঁজ, পরিচয় নিশ্চিতে বিষয়টি নিয়ে বিভ্রান্ত দূর করতে ডিএনএ পরীক্ষার পর এসব মরদেহ স্বজনদের হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।

এদিকে, কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এভাবে প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।