শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মন্ত্রী আফরোজা খানমকে । মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে তাকে বিমান থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। কালের কণ্ঠ

মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। তাকে মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এদিকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন মো. আব্দুল বারী। 

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে জনপ্রশাসনে থাকবেন আব্দুল বারী। মন্ত্রিপরিষদের পুনর্বণ্টনের অংশ হিসেবে আরো কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ ইসলাম। তিনিও এই পদে থাকবেন বলে জানা গেছে। এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়