শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ১২ মাদ্রাসাছাত্র 'এইচআইভি পজিটিভ’ দাবি ভিত্তিহীন : সিভিল সার্জন আমিনুল ইসলাম

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের করা ‘১২ মাদ্রাসাছাত্র এইচআইভি পজিটিভ’ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন, নওগাঁয় ১২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ওই ১২ জনই মাদ্রাসার শিক্ষার্থী এবং তারা আবাসিক হোস্টেলে থাকেন।

এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, জেলায় ১২ জন মাদ্রাসাছাত্রের এইচআইভি পজিটিভ হওয়ার তথ্য সঠিক নয়। বর্তমানে নওগাঁয় মাত্র দুজন এইচআইভি রোগী রয়েছেন। তারা দুজনই ২০২৫ সালে শনাক্ত হয়েছেন এবং বর্তমানে সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে রয়েছেন। দুজনের শারীরিক অবস্থাও ভালো।

সিভিল সার্জন আরও জানান, ২০২৬ সালে নওগাঁয় নতুন করে কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি। গত জুলাই মাসে জেলার ১২ জন ব্যক্তি রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষায় তাদের কারও শরীরে এইচআইভি শনাক্ত হয়নি।

Advertisement

বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই মাসে উপজেলার ১২ জন ব্যক্তি রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি পরীক্ষা করান। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১২ জনের মধ্যে তিনজন এইচআইভি পজিটিভ হয়েছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ফলে মাদ্রাসা ছাত্রদের এইচআইভি পজিটিভ হওয়ার বিষয়ে সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যের মধ্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি বছরে নওগাঁয় নতুন কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি এবং জুলাইয়ে পরীক্ষা করা ১২ জনের সবার রিপোর্ট নেগেটিভ।

  • সর্বশেষ