শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান ◈ ক্রসফায়ারে যুবলীগ নেতা একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা: ১৫ বছরের নিচে শিশু ও গুরুতর রোগীরা যেতে পারবেন না

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রসফায়ারে যুবলীগ নেতা একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ডেস্ক রি‌পোর্ট : কক্সবাজারে ২০১৮ সালে তথাকথিত ‘ক্রসফায়ারে’ টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুল হক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পর একটি মোবাইল ফোনালাপ (অডিও ক্লিপ) ফাঁস হলে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী সময়ে এ ঘটনার জেরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো বিষয়ও যুক্ত হয়।

এর আগে একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখানো হয়। ২০২৫ সালের ২০ জুলাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, একই ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাভারে সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় ঢাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধেও আলাদা একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উসকানির মামলায় আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চলা এ মামলায় আজ ২৭ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়